লন্ডন : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১২:২৭ অপরাহ্ন

সৌদি আরবে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ আটক ৪

সৌদি আরবের পুলিশ

সৌদি আরবের পুলিশ


প্রকাশ: ২৩/১০/২০২৬ ১১:১৭:২৪ পূর্বাহ্ন

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকসহ চার প্রবাসী গ্রেফতার হয়েছেন। 

গ্রেফতারের পর তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রকৃত অভাবীদের কাছে অনুদান পৌঁছানো নিশ্চিত করতে দাতাদের অনুমোদিত ও সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগের প্রতিনিধিত্বে ভিক্ষাবৃত্তির সব ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন