সিলেট সদর এসোসিয়েশন ইউকে এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে বসবাসরত সিলেট শহরের স্থায়ী বাসিন্দাদের সমন্বয়ে গড়ে ওঠা সমাজসেবামূলক সংগঠন ‘সিলেট সদর এসোসিয়েশন’ এর আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ১৫ই অক্টোবর পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডে অবস্থিত উডেরহাম কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি ও লন্ডস ব্যূরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর সাবেক মেয়র সেলিম উল্লাহ্। যৌথভাবে সভা পরিচালনা করেন- সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আহমদ জয়েদ ও সহ-সাধারণ সম্পাদক এবং ‘শীর্ষবিন্দু নিউজ‘ এর প্রধান সম্পাদক আতিকুর রহমান সুমন।
এ সময় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি সেলিম খান, সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ এলাহি বক্স এনাম, সহ-কোষাধ্যক্ষ সায়াদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোর্শেদ আহমদ, নির্বাহী সদস্য পারিছ আহমদ, আবরার বক্স বাচ্চু, বদরুল ইসলাম প্রমুখ।
সভায় সিদ্ধান্তক্রমে আগামী দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নতুন সদস্যদের নিবন্ধন করতে আহবান জানানো হয়। সম্মেলন উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশের উদ্যেগও নেয়া হয়েছে।
এতে সকল কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও উক্ত সংগঠনের সকল সাধারণ সদস্যদের ছবি ও নাম ম্যাগাজিনে প্রকাশের উদ্যেগ নেয়া হয়েছে।
উক্ত সভায় সকল উপস্থিত সদস্যের সম্মতিতে আগামী দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ও নতুন কমিটি গঠন উপলক্ষে আগামী ১৫ই নভেম্বর পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়।
উক্ত সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসকারী সকল সিলেটী অধ্যূষিত জনগণের মধ্যে ‘সিলেট সদর এসোসিয়েশন’ একটি বড় সংগঠন যেখানে সিলেট শহরের সকল স্থায়ী সদস্যদের একটি মিলন মেলা। এই সংগঠন এর মূল কাজ সাধারণ জণগণের জন্য সমাজসেবামূলক কাজ করা। বিপদে আপদে একে অপরের পাশে থেকে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করে দেয়া।
আর্ত মানবিকতার কথা চিন্তা করে সিলেট শহরে বসবাসরত গরীব দু:খি মানুষের সাহায্যে এগিয়ে আসতে সংগঠনের সদস্যদের প্রতি আহবান জানানো হয়।
সভায় উপস্থিত বক্তরা বলেন, ‘সিলেট সদর এসোসিয়েশন’ দেশে-বিদেশে ছড়িয়ে থাকা সিলেট শহরের বাসিন্দাদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে অনেক ভূমিকা পালন করবে। আগামী দিনের নির্বাচিত কমিটি পরবর্তীতে আরও অনেক সমাজসেবামূলক কাজ করবে বলে উপস্থিত সদস্যরা তাদের মতামত ব্যক্ত করেন।