লন্ডন : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৬ অপরাহ্ন

সিলেটের বিশ্বনাথ রামপাশা ইউনিয়নে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে'র ডেউটিন বিতরণ

সিলেটের বিশ্বনাথ রামপাশা ইউনিয়নে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে'র ডেউটিন বিতরণ

সিলেটের বিশ্বনাথ রামপাশা ইউনিয়নে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে'র ডেউটিন বিতরণ

প্রকাশ: ১৯/০৯/২০২৬ ০৫:০৯:৪৭ অপরাহ্ন

‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪ নং রামপাশা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে আমতৈল গ্রামে অসহায় ব্যক্তির পাশে দাড়িঁয়েছে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।

আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর পক্ষ থেকে ফারুক আহমেদের ঘরের টিন প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল মালিক।

ঘরের টিন বিতরণকালে মাওলানা আব্দুল মালিক বলেন, সর্বপ্রথম আমি আল্লাহ তায়াআলার শুকরিয়া আদায় করছি। একইসাথে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ব্রিটেন ও সারা বিশ্বে প্রবাসী যারা আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যক্রমকে সব সময় সহযোগিতা ও উৎসাহ প্রদান করে আসছেন আল্লাহ তাদেরকে উত্তম জজবা দান করুক।

আরও পড়ুন