লন্ডন : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ০৫:৫১ অপরাহ্ন

যুক্তরাস্ট্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

যুক্তরাস্ট্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

যুক্তরাস্ট্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর


প্রকাশ: ২৬/০৮/২০২৬ ১০:০৬:১৫ অপরাহ্ন

যুক্তরাস্ট্রে ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য এলো স্বস্তির খবর। 

আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক অভিবাসন ভিসার এফ-২এ (F2A) শ্রেণিতে বড় ধরনের অগ্রগতি হয়েছে। 

এই শ্রেণির আওতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সি অবিবাহিত সন্তান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আগস্টের ভিসা বুলেটিন অনুযায়ী, এফ-২এ শ্রেণির চূড়ান্ত অনুমোদনের তারিখ (Final Action Date) ১ জানুয়ারি ২০২৫ থেকে এগিয়ে ২২ জুলাই ২০২৬ হয়েছে। 

অর্থাৎ মাত্র এক মাসে এই কাট-অফ তারিখ প্রায় দেড় বছরের বেশি এগিয়েছে। বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও এই তারিখ প্রযোজ্য।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা বুলেটিনে প্রকাশিত চূড়ান্ত অনুমোদনের তারিখ মূলত নির্ধারণ করে কোনো অগ্রাধিকার তারিখের আবেদনকারীদের জন্য অভিবাসন ভিসা ইস্যু করা যেতে পারে। 

জাতীয় ভিসা কেন্দ্রও জানিয়েছে, সংখ্যাগতভাবে সীমিত পরিবারভিত্তিক ভিসা শ্রেণিতে সাক্ষাৎকারের জন্য আবেদনকারীর অগ্রাধিকার তারিখ বর্তমান বা কার্যকর অবস্থায় থাকতে হয়।

আরও পড়ুন